Skip to main content

Prefix কাকে বলে? Prefix এর তালিকা

 

Prefix কাকে বলে?

Prefix হচ্ছে একটি/কয়েকটি letter এর সমষ্ঠি যেগুলো stem (ধাতু) এর আগে বসে নতুন word তৈরি করে। এই বর্ণ/বর্ণসমষ্ঠির common নাম হচ্ছে affix.

Affix গুলোর সাধারণত নিজস্ব কোন অর্থ থাকে না কিন্তু তারা অন্য root word এর আগে/পরে বসে নতুন শব্দ গঠন করে।

তাই বলা যায় যে, যে affix গুলো root word এর আগে বসে নতুন শব্দ গঠন করে তাকে prefix বলা হয়।

“A prefix is an affix which is placed before the stem of a word.” – Wilson (2011)
A prefix is “a letter or group of letters that is added at the beginning of a word to change its meaning.” – Merriam Webster.

Prefix Example

Prefix  

(এখানে, ‘fix’ একটি stem বা root word এবং ‘pre’ একটি prefix যেটি root word এর অর্থকে পরিবর্তন করে নতুন একটি শব্দ গঠন করেছে।)

Antibiotic

Awake

Symphony

Hemisphere

Prefix এর বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

1. English এ ভিন্ন ভিন্ন prefix একই অর্থ প্রকাশ করতে পারে।

    • un-, in-, non- এর সাহায্যে "not", "opposite of" এর মতো অর্থ প্রকাশ পায়। 
      • Undo (opposite of DO ), 
      • invisibile (not Visible), 
      • nonfiction (opposite of Fiction),
    • mis-, ir- এর সাহায্যে "wrong", "wrongly", "incorrectly", "not", "incurrect" এর মতো প্রকাশ পায়।  
      • Mislead (Wrong/ incorrect lead)
      • Irregular (not Regular)

2. কিছু কিছু ক্ষেত্রে double letter হয়ে থাকে। 

    • শুরুতে M যুক্ত কোন শব্দের সাথে im- prefix টি যুক্ত হলে ২ টি M হয়। 
      • Im+measurable = immeasurable 
    • শুরুতে N যুক্ত কোন শব্দের সাথে un- prefix টি যুক্ত হলে ২ টি N হয়।
      • Un+noticeable = Unnoticeable    

3. কোন শব্দের সাথে prefix যুক্ত হলেও মূল শব্দের spelling বা বানান অপরিবর্তিত থাকে।

    • unhappy শব্দে Un- prefix টি happy এর বানান পরিবর্তন করে না।
    • Relive শব্দে Re- prefix টি  live এর বানানে কোন পরিবর্তন আনে না।   

4. Lookalikes এর ব্যাপারে সতর্ক হওয়া।

    • Uncle, reach, real এর মতো মূল শব্দে un-, re-, এর মতো prefix নেই।

Prefix এর তালিকা

PrefixMeaningExamples
aOn – উপরে

In – ভিতরে 

From – থেকে 

Up – ওঠা

Not – নয় 

Without – ছাড়া 

aboard (onboard)

asleep (in sleep)

arise (rise from)

awake (wake up)

atheist (not a theist)

apathy (without pathy)

ab

 

Bad – খারাপ

Not – নয়

abuse (bad use)

abnormal (not normal)

adTo - প্রতিadjoin (to join)
anteBefore – আগে antedate (before date)
antiAgainst - বিপক্ষে

Opposite of- বিপরীতে

antiseptic (against septic)

anticlimax (opposite of climax)

autoSelf – আত্মautobiography (self-biography)
biTwo – দুইbilateral (two sides)
coWith – সাথেco-exist (exist with)
deDown – নীচে

Reversal - উল্টা

detrain (down train)

demerit

diTwo – দুইdioxide (two oxides)
diaThrough – ভিতর দিয়েdiameter
disNot - নয়

Opposite - বিপরীত

disallowed (not allowed)

dishonor (opposite of honor)

enOn – উপরে

In – ভিতরে

enact (on action)

engage (in the cage)

exOut of – ভেতর থেকে

Former - পূর্ববর্তী

extract (out of anything)

ex-student

ilOpposite of – বিপরীত illegal (opposite of legal)
imOpposite of – বিপরীতimpossible (opposite of possible)
inOpposite of – বিপরীতinability (opposite of ability)
orOpposite of - বিপরীতirrational (opposite of rational)
interWithin - ভিতরেinterschool (within the school)
foreBefore – আগেforetell (telling before)
HemiHalf – অর্ধেকhemisphere (half sphere)
homoLike/same – একই প্রজাতিhomogeneous (same species)
hyperBeyond/over – অতিরিক্তhypersensitive (oversensitive)
hypoUnder - অধিভুক্তhypothesis (under thesis)
malBad - খারাপ

Ill – খারাপ

malpractice (bad practice)

malnutrition (ill nutrition)

misBad – বাজেmisconduct (bad conduct)
monoSingle – এককmonologue (single logue)
nonNot/opposite – নয়/বিপরীতnonsense (opposite of sense)
postAfter – পরবর্তীpostmodern (after modern)
preBefore – পূর্ববর্তীpretext (before text)
periRound – গোলperimeter (round meter)
reAgain – পুনরায়regain (again gain)
semiHalf – অর্ধেকsemifinal (half-final)
subBackup/alternate – বিকল্পsubway (alternate way)
superOver/beyond – সীমার বাইরেsupernatural (beyond natural)
toThis – এইtoday (this day)
transAcross – অপর পাশেtransform (across form)
ultraBeyond – অতিরিক্তultramodern (beyond modern)
unNot/opposite – নয়/বিপরীতunable (notable)
viceAlternative of – বিকল্পেvice-captain (alternative of captain)

প্রচলিত এবং বহুল ব্যবহৃত  prefix এবং suffix এর অর্থ সম্পর্কে ধারণা থাকলে,  অপরিচিত English words এর অর্থ সহজেই বুঝতে পারা সম্ভব হয়। শব্দের বানান বা spelling এ ভালো করতে সহায়তা পাওয়া যায়। 

কারো Vocabulary তৈরি করার ক্ষেত্রে prefix ও suffix সহায়ক ভূমিকা রাখতে না পারলেও, অপরিচিত শব্দগুলোকে তুলনামূলক কম কঠিন শব্দ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে এবং আংশিকভাবে বোধগম্য করে তুলতে সহায়তা করে থাকে।

Comments