Skip to main content

Suffix কাকে বলে? Common Suffix গুলোর তালিকা

 

Suffix কাকে বলে?

Suffix হচ্ছে একটি/কয়েকটি letter এর সমষ্ঠি যেগুলো stem/root word (ধাতু) এর পরে বসে নতুন নতুন word তৈরি করে। Stem/root word এর ছাড়া বাকি যে অংশ থাকে একটি শব্দে সেগুলোকে affix বলা হয়।  

Suffix যুক্ত শব্দগুলোতে যেসব affix থাকে সেগুলোর সাধারণত কোন অর্থ হয় না। Grammatical পরিবর্তন এবং শব্দের অর্থের পরিবর্তনের জন্য suffix ব্যবহার করা হয়।

“A suffix(also called ending) is an affix that is placed after the stem of a word.” – Wikipedia

Suffix Example

Reader

এখানে ‘read’ একটি stem যার ভিন্ন একটি অর্থ এবং বাক্যে ভিন্ন grammatical function রয়েছে কিন্তু affix ‘er’ যোগ করাতে stem টির অর্থ এবং grammatical function উভয়ই পরিবর্তন করা হয়েছে।

Reading

Readable

Creator

Creation

Suffix এর বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

1. কতিপয় suffix একাধিক অর্থ বহন করে।

    • (-er) suffix এমন মানুষকে নির্দেশ করতে পারে যা দ্বারা কোন নির্দিষ্ট কাজ করাকে বোঝানো হয় থাকে। 
      • Teach + er = Teacher
    • আবার (-er) suffix টি সাধারনত Adjective, Adverb এর শেষে বসে তুলনামূলক অর্থ প্রকাশ করে।
      • Stronger, faster

2. মূল শব্দের শেষে suffix যুক্ত হলে, অনেকক্ষেত্রেই মূল শব্দের বানান পরিবর্তিত হয়।

    • মূল শব্দের শেষে y থাকলে, suffix যুক্ত হবার ফলে তা i দ্বারা প্রতিস্থাপিত হয়,
      • Crazy + (-ness) = craziness
    • মূল শব্দের শেষে silent ‘e’ থাকলে এবং vowel দিয়ে suffix এর শুরু হলে, 
      • Write, drive, make এর সাথে (-ing) যোগ হলে, 
        • Write + (-ing) > Writing , 
        • Drive + (-ing) > Driving, 
        • Make + (-ing) > Making হয়।  
    • মূল শব্দের শেষে silent ‘e’ এবং suffix (-able) যুক্ত হলে silent ‘e’ বাদ হয়ে যায়।
      • Use + (-able) = Usable
    • তবে কিছু কিছু শব্দের ক্ষেত্রে silent ‘e’ বাদ হয় না, বরং থেকে যায়,
      • Changeable, loveable

Common Suffix গুলোর তালিকা

একটি suffix একটি root word/stem কে একটি noun, verb, adverb, অথবা adjective এ রুপান্তর করতে পারে। Suffix সাধারণত adjective এর degree পরিবর্তন এবং verb এর tense এর পরিবর্তনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে।   

Noun Suffixes

SuffixMeaningExample
-agea condition – একটি অবস্থাleakage, bondage, marriage
-alan action – একটি কাজ   denial, removal, approval 
-arone who performs the action – কাজটি যে করেbeggar, liar, scholar
-cystate – অবস্থা

quality - বৈশিষ্ট

urgency, emergency, fallacy

accuracy, decency, lunacy

-domplace – জায়গা   

state of being – বিমূর্ত জায়গা/অবস্থান

kingdom, dukedom, earldom

boredom, freedom, stardom

-eeone who performs an action – যে কাজটি করেinterviewee, internee, employee, nominee
-erone who performs the action – যে কাজটি করেreader, driver, maker, painter
-hoodstate of being – বিমূর্ত অবস্থাboyhood, childhood, manhood
-ioncondition -  অবস্থাunion, opinion
-ismdoctrine or belief – মতবাদ/বিশ্বাসmarxism, Sufism, egotism
-istone who is something – নির্দিষ্ট পেশার কেউdentist, chemist, Marxist, atheist
-iceresult of an action – কাজের ফলাফলservice, cowardice
-logytheory – তত্বbiology, geology, ecology
-menucondition of an action – কাজের অবস্থাacknowledgment, punishment, agreement  
-on/en/anDoer – কর্তা/মানুষ  artisan, citizen, surgeon
-nessstate of being – বিমূর্ত অবস্থাsadness, happiness, rudeness, business 
-nce state – অবস্থান  

quality – বৈশিষ্ট্য 

abundance, absence, presence

brilliance, endurance, obidience  

-orone who performs the action – যে কাজটি করেcreator, supervisor, sailor
-shiprelation held – নির্দিষ্ট সম্পর্কinternship, partnership, kinship
-sionstate of being – অবস্থান illusion, inclusion, extension
-tionstate of being – অবস্থানcreation, information, confirmation 
-tuderesult of an action – ফলাফলfortitude, magnitude, servitude
-tyquality – বৈশিষ্ট্য

state – অবস্থান

flexibility, sensibility, frailty

serenity, safety, reality

   

Verb Suffixes

-ateDo – করাcaptivate, annihilate, exterminate 
-enDo – করা broaden, awaken, strengthen
-erDo – করা  chatter, glitter, glimmer
-ishDo – করা publish, nourish, punish, banish
-fyMake – বানানোrectify, simplify, amplify
-sizeBecome – হওয়াhumanize, organize, socialize, legalize
   

Adjective Suffixes

-ablecapable of being – হওয়ার যোগ্যpresentable, readable, believable 
-albelonging to – নির্দিষ্ট বৈশিষ্ট্যের অংশlegal, local, mental, mortal, fatal, musical
-arquality – বৈশিষ্ট্যfamiliar, regular, circular
-edquality – বৈশিষ্ট্যgifted, talented, learned, cultured
-enmade of – যা থেকে বানানো হয়েছেgolden, wooden, woolen, leaden
-fulnotable for – উল্লেখযোগ্যbeautiful, wonderful, doubtful
-iblecapable of – যোগ্যadmissible, divisible, sensible
-icpertaining to – সংক্রান্ত allergic, mythic, domestic, historic
-ishbelonging to – নির্দিষ্ট গোষ্ঠীর অংশselfish, Turkish, Irish, Polish, childish
-isticcharacterized by an attribute নির্দিষ্ট একটি আচরণfantastic, pessimistic, optimistic, sarcastic
-ilehaving the nature of – একটি বৈশিষ্ট্য সম্বলিতfragile, juvenile, servile
-ian/anbelonging to – একটি গোষ্ঠী/দেশ/সময়কালের অন্তর্গতIndian, American, Russian, Victorian
-ivehaving the nature o f– একটি বৈশিষ্ট্য সম্বলিতcreative, punitive, divisive, decisive 
-lessWithout – ছাড়াfearless, helpless, endless, tireless
-ouscharacterized by an attribute নির্দিষ্ট একটি আচরণ সম্বলিতstudious, pious, religious, joyous 
-ycharacterized by – বৈশিষ্ট্যময়smelly, healthy, greedy, wealthy

 

Comments